কালীগঞ্জে নাতনীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দাদার মৃত্যু

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জে নাতনী কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দাদার করুন মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে বৃহ¯পতিবার সকাল ১১ টার সময় কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামে । বিদ্যুৎ স্পৃষ্টে নিহত রাজমিস্ত্রি ইউসুফ আলী বিশ্বাস (৬০) হেলাই গ্রামের মৃত শাহাদত বিশ্বাসের ছেলে ।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালীগঞ্জে পৌরসভার হেলাই গ্রামের ইউসূফ বিশ্বাস বাড়ীর টিনের চালের বৈদ্যূতিক তার ছিদ্র থাকার কারনে সমস্ত বাড়ি কারেন্ট হয়ে যায় । এ সময় নাতনী একটি তারে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চিৎকার করলে দাদা ইউসুফ তাকে বাঁচতে গিয়ে বিদ্যুতায়িত হয়। ওই সময় স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ভাগ্যক্রমে নাতনী তামান্না বেঁছে গেলেও দাদা ইউসূফ আলীকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। নাতনি তামান্না কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।