× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
কালীগঞ্জে নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী শেখ (৫০) নামে এক নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহত ব্যক্তি কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাটবেলাটপুর গ্রামের ছাত্তার শেখের ছেলে। শুক্রবার সকালে স্থানীয়রা মোবারকগঞ্জ চিনিকল ফার্মের সড়কের ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
বারোবাজারের ইসমাইল নামে এক ব্যক্তি জানান, আমরা একসাথে বারোবাজারে শ্রমিকের কাজ করতাম। অল্প কিছুদিন হয়েছে ওমর আলী নসিমন কিনেছে। সে বারোবাজারের মাছের ভাড়া টানে। সকালে তার ফোনে ফোন দিলে রিসিভ হচ্ছিল না। পরে জানতে পারি তাকে হত্যা করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকালে ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের কাটা চিহ্ন রয়েছে। এছাড়া রশি দিয়ে তার গলা পেচানো রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে ও শ্বাসলোধ করে হত্যা করে ফেলে রেখে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..