ঝিনাইদহ প্রতিনিধি॥ ২ ডিসেম্বর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোর রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই ডলি রানী জানান, উপজেলার চাঁচড়া গ্রামের হাজী আইনুদ্দীন বিশ্বাসের ছেলে শফিউদ্দীন (৫০) একই উপজেলার বেজপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মাসুদ রানা কে থানার এসআই বিশ্বজিৎ পাল গ্রেফতার করেন।
অপরদিকে বারবাজার ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি ওহিদুল ইসলাম দলু (৫০) কে গ্রেফতার করেন। সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। দলু ফুলবাড়ী গ্রামের শামসুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত অপর দু’জন জিআর মামলার আসামি।