কালীগঞ্জে তুষার ইলেকট্রিকে দুর্ধর্ষ চুরির ঘটনায় তিন চোর গ্রেফতার ও মোবাইল উদ্ধার॥ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥ ৭ অক্টোবর’২০১৭:  ঝিনাইদহের কালীগঞ্জের তুষার ইলেকট্রিকে দুর্ধর্ষ চুরির ঘটনায় তিন চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ

। শুক্রবার (৬ অক্টোবর) রাতে শহরের নীমতলা বাসস্ট্যান্ড ও কলেজপাড়া থেকে তাদের গ্রেফতার করেন থানার এসআই নিরব হোসেন। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার হুদা ডাউটি গ্রামের আহম্মদ আলী মুন্সির ছেলে ইউসুফ আলী (৩০), ফয়লা গোরস্থান পাড়ার সমর আলীর ছেলে আমির আলী (২৩) ও কলেজপাড়ার আব্দুল মজিদের ছেলে সজল (২৫)। সে সময় তাদের কাছ থেকে ২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃতরা চুরির ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই নিরব হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরব হোসেন আরো জানান, গত ১৯ সেপ্টেম্বর দিনগত রাতে শহরের মধুগঞ্জ বাজারস্থ তুষার ইলেকট্রিকের মোবাইল ফোনের দোকানের দেয়াল ভেঙ্গে চোরেরা নগদ ১ লাখ টাকা ও ১৭ টি দামি মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ২ লাখ ৯১ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৯১ হাজার টাকা মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক ওমেদুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত চোরদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা নিরব হোসেন শুক্রবার রাতে (৬ অক্টোবর) ইউসুফ আলী, আমির আলী ও সজল নামের তিন চোরকে গ্রেফতার করেন। সে সময় তাদের কাছ থেকে ২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা শনিবার (৭অক্টোবর) বিকেলে ঝিনাইদহ চতুর্থ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামের উপস্থিতিতে চুরির ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। এছাড়া চুরির ঘটনার সাথে আর কারা কারা জড়িত তাদের কথাও জবানবন্দীতে উল্লেখ করা হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তা প্রকাশ করেননি।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খাঁন বলেন, চুরির সাথে যারা জড়িত তাদের ১৭ দিনের মাথায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চোরদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে এবং আদালতে তারা ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে। বাকি আসামিদের অচিরেই গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।