কুলাউড়ায় ইজি ইংলিশ লার্নিং কোর্সের উদ্বোধন

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় ওয়াফ এর আয়োজনে ইজি ইংলিশ লার্নিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া স্মৃতি সৌধ প্রাঙ্গনে গত ১১ জানুয়ারী ২০১৭ইং তারিখ দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান, সাবেক সচিব এ.এফ.এম ইয়াহিয়া চৌধুরী।

কুলাউড়ার ১০টি মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে এ প্রকল্পে সহজভাবে ইংরেজী শিক্ষার জন্য হেকেল পদ্ধতিতে শিক্ষাদান করার ঘোষনা দিয়ে এ সভায় উপজেলা নির্বাহী অফিসার চৌ: মো: গোলাম রাব্বীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু, মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল দে, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমেদ, উপহেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনোয়ার, বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু, জেলা পরিষদের মহিলা সদস্য শিরিন আক্তার চৌধুরী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জগলুল হায়দার, সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন অফিসার আব্দুল মোতলিব, মহিলা বিষয়ক অফিসার সেলিনা ইয়াছমীন, কুলাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখ্স, প্রধানশিক্ষক আব্দুল কাইয়ুম, সাহেদ আহমদ প্রমূখ। সভাটি পরিচালনা করেন এনজিও সংস্থা ওয়াফ এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।