× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ মে, ২০২৫
কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস

ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিফ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারন অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ^াস। পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে কালীগঞ্জের কৃষক সংগঠনের প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, গনমাধ্যমকর্মী, এনজিও ও শিক্ষক সহ শতাধিক প্রতিনিধিগন অংশ নেন।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি।

এ সময় অতিথিগন তাদের বক্তব্যে বলেন, কৃষকদের পার্টনার সংগঠনের মাধ্যেমে কৃষি কাজে একত্রিত করা হলে উন্নয়ন সহজ হবে। এতে কৃষক ও কৃষিতে ব্যাপক সাম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পাটনার কংগ্রেস প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মেখ সাজ্জাত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা স,ম রাশিদুল ইসলাম, গনমাধ্যমকর্মী সমকাল প্রতিনিধি জামির হোসেন ও এনজিও প্রতিনিধি শিবুপদ বিশ^াস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..