× Banner
সর্বশেষ
ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন – স্বাস্থ্যমন্ত্রী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের ধান কেটে দিলো উপজেলা কৃষকলীগ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
কালীগঞ্জে কৃষকের ধান

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার চাঁচড়া গ্রামে অসহায় এক কৃষকের ধান কেটে দিলো কালীগঞ্জ উপজেলা কৃষক লীগ।

বৃহস্পতিবার বেলা ১০ টার সময় উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শ্রমিকলীগ নেতা ফরিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান মিল্টন, আর জে রনি, আসাদুজ্জামান ডিটুসহ কৃষকলীগের নেতৃবৃন্দ।

কৃষকলীগ নেতা আতিয়ার রহমান বলেন, তার জমির ধান পেকে গেছে কিন্তু তিনি শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলেনা। বিষয়টি তিনি কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদকে জানালে বৃহস্পতিবার তার নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা কৃষক লীগ, আওয়ামীলীগ, শ্রমিকলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে আমার জমির ধান কেটে দেন। কৃষকলীগের এই মানবিক কর্মকান্ডের জন্য তাদেরকে তিনি ধন্যবাদ জানান।

উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে জনজীবন স্থবির। মানুষ আতঙ্কের মধ্যে আছে। প্রতি বছর যে পরিমাণ ধান কাটার শ্রমিক বাহিরের জেলা থেকে আসতো এবার তুলনামূলক কম। শ্রমিক সংকটের কারণে কৃষকরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অপরদিকে মাঝে মধ্যে ঝড়বৃষ্টি হচ্ছে। অসহায় কৃষকদের কষ্টের ফসল ঘরে তুলে দিতে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি।

তিনি আরো বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার মহোদয়ের নির্দেশ আছে মহামারি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এজন্য আমরা উপজেলার কৃষকলীগ কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..