× Banner
সর্বশেষ
ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি

কালীগঞ্জে এমপি আনার হত্যা চেষ্টা মামলা, আরো এক আ’লীগ নেতা গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২১ নভেম্বর’২০১৬
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার হত্যা চেষ্টা মামলায় এবার আটক হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান অদু। সোমবার বিকেলে উপজেলার কলাহাটা জেলা পরিষদ ডাক বাংলোর সামনের নিজ ব্যবসা প্রতিষ্ঠান আশার আলো হোটেল থেকে তাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। এ মামলায় পুলিশ এ পর্যন্ত তিন আওয়ামী লীগ নেতা ও একজন সরকারি কর্মচারীসহ মোট ৪জনকে গ্রেফতার ও আটক করলো। ওহিদুজ্জামান অদু কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির প্রচার সম্পাদক ও উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

এদিকে গোপন একটি সূত্র জানায়, এ মামলায় কালীগঞ্জের দু’শীর্ষ স্থানীয় নেতাও জড়িত। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে তাদের নাম বেরিয়ে এসেছে। পুলিশ তাদের নজরদারিতে রেখেছে বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে। যেকোন সময় তারাও গ্রেফতার হতে পারেন।

এমপি আনার হত্যা চেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম আটকের সত্যতা স্বীকার করে জানান, মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের ১৬৪ ধারা জবানবন্দী মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য অদুকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে আটক করা হয়নি।

এ মামলায় প্রথমে গ্রেফতার করা হয় নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদকে। তার স্বীকারোক্তিতে গ্রেফতার করা হয় হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী (সার্ভেয়ার সহকারী) কওছার আলীকে। তাদের দেয়া জবানবন্দীতে গ্রেফতার করা হয় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আজিজুর রহমান খানকে। আর এবার গ্রেফতার হলো সাবেক আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান অদু। ঘটনার সাথে নাকি আরো দু’ শীর্ষ নেতা জড়িত। তারাও গ্রেফতার হতে পারেন।

উল্লেখ্য  গত ১ নভেম্বর দিবাগত রাতে ১৫ লাখ টাকার চুক্তিতে ঝিনাইদহ-৪ এমপি আনোয়ারুল  আজীম আনারকে হত্যা প্রচেষ্টা চালায় ৮ দুর্বৃত্ত। এ ঘটনায় এমপি আনারের পিএস আব্দুর রউফ বাদি হয়ে ২ নভেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলায় ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩ জনসহ মোট ৮ জনকে আসামি করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..