কালীগঞ্জে এক মেম্বর প্রার্থীর হুংকার

কালীগঞ্জে এক মেম্বর প্রার্থীর হুংকার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে অন্য প্রার্থীর পক্ষে ভোট চাইলে অতুল বাগচী নামে এক বৃদ্ধকে একদম খেয়ে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামে।

অতুল বাগচী বলেন, তিনি ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রফিকুল ইসলাম রফির পক্ষে কাজ করছেন। শুক্রবার বিকেলে তিনি মেম্বর প্রার্থী রফি উদ্দিনের জন্য দোয়া ও সমর্থন চাইতে মহাদেবপুর গ্রামে যান। এ সময় সেখানে বর্তমান মেম্বর আমির হোসেনের সাথে দেখা হয়। এসময় গালিগালাজ করে বলেন, তার পক্ষে ছাড়া অন্য কোন পক্ষে কাজ করা যাবে না। অন্য প্রার্থীর পক্ষে কাজ করলে একদম খেয়ে ফেলবো বলে জীবননাশের হুমকি দেন।

রাজ্জাক বিশ^াস নামে এক বৃদ্ধ জানান, মেম্বর প্রার্থী রফিকুল ইসলাম রফির পক্ষে মহাদেবপুর গ্রামে ভোট চাইতে গেলে অতুল বাগচীকে তাজা খেয়ে ফেলার হুমকি দিয়েছেন আমির হোসেন ও তার সঙ্গে থাকা কয়েকজন। এসময় তাদেরকেও আর ভোট চাইতে না আসার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

মেম্বর প্রার্থী রফিকুল ইসলাম রফি বলেন, তার সমর্থকরা বিভিন্ন স্থানে ভোট চাইতে গেলে আমির হোসেন ও তার লোকজনেরা হুমকি দিচ্ছেন।

এ ব্যাপারে আমির হোসেন বলেন, শনিবার বিকেলে মহদেবপুর দাসপাড়ায় অতুলের সাথে দেখা হয়েছে কিন্তু কোন ধরনের হুমকি দেওয়া হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।