কালীগঞ্জে উচ্চারণ এর নবগঠিত কমিটি র পরিচিতি সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে উচ্চারণ এর নবগঠিত কমিটি র পরিচিতি সভা অনুষ্ঠিত
ঝিনাইদহের কালীগঞ্জে উচ্চারণ এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ১০টায় ভূষণ রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেলের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামন রিংকু ও সংরক্ষিত ওয়ার্ডের বীণাসহ সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, ১৯৯৬ সালে গঠিত এ সংগঠন একটি অরাজনৈতিক, বিনোদনমূলক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসাবে কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটি সে কাজ আরো এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি নব-গঠিত কমিটির নাম ঘোষণা করে ফুল দিয়ে বরণ করে নেন। সভাপতি শাহনেওয়াজ নাদিম, সাধারন সম্পাদক আশিকুর রহমান সোহাগ ও সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামি দুই বছরের জন্য দ্বায়িত্ব পালন করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।