কালীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের কালীগঞ্জে সাদিয়া (৭) নামে এক শিশু ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছে। নিহত শিশু কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের জসিম উদ্দীনের একমাত্র মেয়ে। সে গ্রামের ব্রাক পরিচালিত শিশুস্কুলের প্রথম শ্রেণিতে পড়ত।

প্রতিবেশি গোলাম রসুল জানান, বোববার বিকালে বাড়িতে আত্মীয় আসবে জেনে বাড়ির পাশে রাস্তায় দেখতে গিয়েছিল সাদিয়া। এসময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১টার দিকে সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।