কালীগঞ্জের ফুঁটফুটে শিশু আল রিয়াদকে বাঁচাতে এগিয়ে আসুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ফুঁটফুটে শিশু আল রিয়াদের জীবন প্রদীপ নিভে যাচ্ছে! মাত্র ২ বছর ৭ মাস বয়সে হার্টের রোগের কারনে ক্রমান্বয়ে সে মৃত্যু দিকে ঢোলে পড়ছে। শিশুটিকে বাঁচাতে হলে হার্টের অপারেশন করতে হবে বলে ডাক্তাররা জানিয়েছে। এজন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকার। কিন্তু দিনমজুরী পিতা মফিজুর রহমানের পক্ষে এ টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।

এদিকে এ রোগের কারনে শিশুটির মাথায় ঘা আর কানের পাশে টিউমার দেখা দিয়েছে। তাকে স্থানীয় ডাক্তারসহ ঢাকার হার্ট ফাউন্ডেশন ও জাতীয় হৃদরোগ ইনস্টিনিউট ও হাসপাতালের নামীদামী চিকিৎসকরা শিশুটির চিকিৎসা করেছেন। দীর্ঘদিন যাবৎ শিশুটি  জাতীয় হৃদরোগ ইনস্টিনিউট ও হাসপাতালে ভর্তি ছিলো। সেখানকার ডাক্তার ডাঃ আব্দুস সালাম, ডাঃ আব্দুর রাজ্জাক, ডাঃ মিসেস শাহরিয়া ও ডাঃ হাসানুর রহমান রিয়াদের হার্টের অপারেশন করার পরামর্শ দিয়েছেন।

শিশুটির মা মোছাঃ তহমিনা খাতুন জানান, ৭ মাস বয়স থেকে শিশুটি অসুস্থ্য হয়ে পড়েন। বিভিন্ন স্থানে নামীদামী ডাক্তার দেখানো সহ পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তার হার্টের ছিদ্র ধরা পড়েছে বলে ডাক্তাররা তাদের জানিয়েছেন। এখন হার্টের অপারেশন করাতে ও ওষুধ কিনতে প্রায় ৪ লাখ খরচ হবে বলে ডাক্তাররা তাদের জানিয়ে দিয়েছেন। কিন্তু দিনমজুর পিতার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছেনা। পিতা-মাতার সামনে ফুঁটফুটে সন্তান মৃত্যুর দিকে ঢোলে পড়ায় তারা শুধু নীরবে চোখের জল ফেলছেন।  এদিকে টাকা সংগ্রহ করতে না পারায় শিশু আল রিয়াদ দিন দিন মৃত্যুর দিকে ঢোলে পড়ছে। আল রিয়াদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ গ্রামের মফিজুর রহমান ও তহমিনা খাতুনের ছেলে।

ফুটফুটে এই শিশুটিকে বাঁচাতে সমাজের হৃদয়বান,বিত্তবানসহ সর্বস্থরের মানুষের সাহায্য কামনা করেছেন রিয়াদের পরিবার।  সাহায্য পাঠানোর ঠিকানা।  মোবাইলঃ নং ০১৭৪৮-৬৪৩৫৮৪।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।