কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাসানুল সিরাজী সাময়িক বরখাস্ত

কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাসানুল সিরাজী সাময়িক বরখাস্ত

দুদকের তদন্তে অভিযুক্ত কালকিনি সৈয়দ আবুল হোসনে কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কলেজ পরিচালনা পর্ষদ। আজ রবিবার সভাপতি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত পত্রের সূত্রে জানা যায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অসদাচারণ ও নারী শিক্ষকদের সাথে অশালীন আচরণসহ বিভিন্ন অভিযোগে কলেজের শিক্ষকরা অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত অনুষ্ঠিত হয়।

উক্ত তদন্তে মোঃ হাসানুল সিরাজীর বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অসদাচারণ এর অভিযোগ প্রমাণিত, অধ্যক্ষ কর্তৃক নারী শিক্ষকদের প্রতি আচরণ শিষ্টাচার বহির্ভূত ও নারী বিদ্বেষী এবং একই সাথে দুই প্রতিষ্ঠানে কমরত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

উক্ত চিঠির আলোকে ও ইতঃপূর্ব গভর্নিং বডির সভাপতির ৪টি কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান না করায় অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এবিষয়ে সাময়িক বরখাস্ত হওয়াগ অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজীর ব্যক্তিগত নাম্বারে ফোন দিও কথা বলা সম্ভব হয়নি।

কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের গভর্নিং বডির সভাপতি মীর গোলাম ফারুক জানান, অদক্ষ অযোগ্য দুর্নীতিবাজ একজন শিক্ষক সে অপরাধী এটা প্রমাণিত হয়েছে এবং এবিষয় আমরা একাধিক মিটিং করি। কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ একটি সনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীর পড়া-লেখার ক্ষেত্রে। এই অযোগ্য শিক্ষক যদি দুর্নীতি অনিয়ম তুলে ধরা যায়। তাহলে একটা বই আকারে লেখা যাবে। আমরা তার বিরুদ্ধে তদন্ত কমিটি করেছি আমরা আপাতত তাকে সাময়কি বরখাস্ত করেছি এবং তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্টের মাধ্যমে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।