মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ফরাজীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।
গতকাল শুক্রবার (৭ নভেম্বর) রাতে রেজাউল ফরাজিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাল্ট ফরাজী কালকিনি পৌরসভার ৭ নং ৭ নং ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের ছত্তার ফরাজির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজী গা ঢাকা দিয়ে থাকে। গতকাল শুক্রবার(৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
তাঁতী লীগের সাধারণ সম্পাদক কে গ্রেফতারের ব্যাপারে জানতে চাইলে কালকিনা থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হবে।