কালকিনিতে ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠান উদ্বোধন

কালকিনিতে ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠান উদ্বোধন
“স্মার্ট ভুূমি সেবা,স্মার্ট নাগরিক” এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মাদারীপুরের কালকিনি উপজেলা ভূমি অফিসের উদ্যােগে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা বুথ স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো.জাকির হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ।পৌর ভূমি কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভূমি অফিসের নাজির মঞ্জুর এলাহী, গোলাম আজম,মিজানুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।