মধুখালী প্রতিনিধিঃ গত মঙ্গলবার রাতে নেশাখোররা ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী গন্ধখালী বীরশ্রেষ্ট উচ্চ বিদ্যালয়ের নাইট গার্ডের উপর হামলা করেছেন বলে খবর পাওয়া যায়। গার্ডের নাম মোঃ সহিদুল ইসলাম পিতা মোঃ আকিকুর রহমান (চাঁদ আলী) গ্রামঃ ফুলবাড়ী কামারখালী, মধুখালী ফরিদপুর তার সাথে আলাপ করে জানা যায়।
তিনি বীরশ্রেষ্ট উচচ বিদ্যালয়ে নাইট গার্ডের চাকুরী করেন। তিনি বলেন গত ২৩শে অক্টোবর রাত ৯.৩০ টা মিনিটের সময় যখন বাড়ী থেকে এসে স্কুলের পাহাড়া দিতে আসি তখন একদল লোক আমাদের স্কুলে বারান্দায় গাঁজা খাচ্ছিল। আমি এদের চিনে ফেলি। এদের নাম (১) মোঃ লুৎফর ( ২৫ ) পিতা মোঃ উকিল সর্দ্দার (২) মো: সোহাগ সর্দ্দার (২৭) পিতা মোঃ খালেক সর্দ্দার এবং নাম না জানা আরও অনেকে।
তাদের প্রতিবাদ করায় এবং স্কুলের চাবি না দেওয়ায় আমাকে রাতের আধারে আমার চোখ, মুখ , মাথা লক্ষ্য করে আমাকে শেষ করে ফেলার জন্য হাতে থাকা লাইট দিয়ে আঘাত করে। আঘাতে আমার শরীর রক্তপাত হয়ে যায়। পরে আহত অবস্থায় আমাকে চিকিৎসার জন্য মধুখালী হাসপাতালে ভর্তি করান। বর্তমান আমি হাসপাতালে চিকিৎসাধীন আছি।
তিনি আরও বলেন এই সকল দলবল আমাকে প্রায়ই বিরক্ত করে। আমি ভয়ে কিছু বলতে পারি না। হুমকি দিয়ে বলে যদি কারও নিকট কিছু বলিশ তাহলে তোকে জীবনে মেরে ফেলবো। এই বিষয়ে স্কুলে প্রধান শিক্ষক ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অবগত আছেন। তখন আমার পিতা এ কথা শুনে ন্যায় বিচারের আশায় এবং আমি যাহাতে সুষ্টভাবে সুন্দর পরিবেশে নাইট গার্ডের চাকুরী করতে পারি তার জন্য মধুখালী থানায় গত ২৩ শে অক্টোবর-২০১৮ একটি অভিযোগ দায়ের করেন।




