মো. আমির সোহেল,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকায় বাসচাঁপায় মো. রুবেল সরদার(৩৫) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মুদির দোকান ও ফ্লেক্সিলোডের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, বালীগ্রাম এলাকার পূর্ববালী গ্রামের রব সরদারের ছেলে ব্যবসায়ী রুবেল সরদার ব্যাক্তিগত একটি কাজে সাইকেল যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর থেকে বাড়ি যাওয়া পথে মেলকাই নামকস্থানে বাসচাপাঁয় প্রথমে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মাড়া যান। এদিকে তার অকাল মৃত্যুর খবরে নিহতের গ্রামে শোকের ছায়া নেমে আসে।