কালকিনিতে দিনব্যাপী হতদরিদ্র ৩ হাজার রোগীকে বিনামূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদান

কালকিনিতে দিনব্যাপী হতদরিদ্র ৩ হাজার রোগীকে বিনামূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদান
মাদারীপুরের কালকিনিতে দিনব্যাপী হতদরিদ্র ৩ হাজার মানুষকে বিনামূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালকিনি উপজেলার সাহেবরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অর্থোপেডিক সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. মো. জাকারিয়া, অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডা. শওকাত হোসেন স্বপন, শিশু বিশেষজ্ঞ ডা. রুবায়েত হাসেন কমলসহ প্রসূতি ও গাইনি, চক্ষু, দন্ত, শিশু, মেডিসিন, অর্থোপেডিক্স বিভাগের  ৩২ জন চিকিৎসক এই সেবা প্রদান করেন।
আইডিয়াল ফ্রেন্ডস এসোসিয়েশনের ৯২ থেকে ৯৪ ব্যাচের আয়োজনে ও মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরাম হোসেনের সমন্বয়ে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান।
সাহেবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদের সভাপতিত্বে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আর্থিক সহযোগিতা করেন আমেরিকা, ইতালী বিভিন্ন দেশের প্রবাসী ও স্থানীয়রা। ক্যাম্পের উদ্বোধন করেন আইডিয়াল ফ্রেন্ডস এসোসিয়েশন- ৯২-৯৪ এর উপদেষ্টা ও স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলামসহ অনেকেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।