কালকিনিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কালকিনিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘শিশুবান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এই প্রতিপাদ্যে মাদারীপুরের কালকিনিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে  কালকিনি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন সভাপতিত্ব  উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বদিউজ্জা। এ সময়  আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃআবুল কালাম,ইন্সট্রাক্টর ইউআরসি মোঃ ছিদ্দিকুর রহমান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান,সহকারী শিক্ষা অফিসার সুভাষ চৌধুরী সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
আলোচনা  সভা শেষ বিভিন্ন ক্যাটাগড়িতে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।