কালকিনিতে জমি দখলরের অভিযোগে সংবাদ সম্মেলন

কালকিনিতে জমি দখলরের অভিযোগে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি॥ আদালতের আদেশ অমান্য করে মসজিদের যাতায়াতের সড়কসহ বাড়ির জমি দখলের প্রতিবাদে এবং দখলকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেল করেছে ভুক্তভোগী আব্দুল হকসহ কয়েকজন।

মঙ্গলবার (৬জুলাই) সকালে মাদারীপুুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানার ডাসার ইউনিয়নের পূর্ব কমলাপুর তার নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

মামলা ও সংবাদ সম্মেলনে জানা যায়, কালকিনি উপজেলার ডাসারের পূর্ব কমলাপুর গ্রামের সাব কওলার বাড়ীর জমির দাগ নং ৫০৭ ও জমির দলীল থাকা সত্ত্বেও নুরুল ইসলাম কাজী জোর পূর্বক জমি দখল করেছে । এমতাবস্থায় গ্রামের চেয়ারম্যান ও ডাসার থানার কর্মকর্তারা এবং গ্রামের গণ্যমান্য মানুষ দলীলপত্র দেখে, সরকারী আমিন দ্বারা বুঝিয়ে দিলোও আদালতের আদেশ অমান্য করে আঃ সালাম মাতুব্বর (টুনু) ৪ জুলাই সোমবার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখল করেছে। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমতাবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং দীর্ঘদিনের পুরাতন মসজিদে সমাজের মুসল্লিরা এই জমি রাস্তা দিয়ে নামাজ আদায় করিতে যাতায়াত করে। এখন সে জমি দখল করার কারনে মুসল্লিরা রাস্তা দিয়ে মসজিদের যাতায়াত করতে পারছে না।

অভিযুক্ত আঃ সালাম মাতুব্বর বলেন, আমি জায়গা দখল করিনি। ওই খানে আমার জমি রয়েছে। আমার বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, জমি দখলের বিষয়ে আমাকে কিছু জানায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।