× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ: আ. লীগের ৫০ জন নেতার নামে মামলা, গ্রেফতার এক

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
গাছ ফেলে মহাসড়ক অবরোধ: আ. লীগের ৫০ জন নেতার

মাদারীপুরের কালকিনিতে  ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ কেটে অবরোধ কর্মসূচি পালনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ জন নেতাকার্মীর নামে একটি মামলা হয়েছে।

গতকাল রোববার(১৬ নভেম্বর) রাতে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন। এ মামলায় পুলিশ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতার মহিউদ্দিন হাওলাদার কালকিনি পৌরসভার ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম  সোহেল রানা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন রোববার ভোরে মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলা করেছে।

মামলায় কর্মসূচিতে নেতৃত্বে দেওয়া নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত ৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

রোববার ভোর সাড়ে ৫ টার দিকে কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়কে গোপালপুর এলাকায় একাধিক গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।

এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন দলটির কর্মীরা। শতাধিক নেতাকর্মী মিলে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। এতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল পৌনে ১০টার দিকে কালকিনি ও  ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা টহল জোরদার করেন।

শাটডাউন কর্মসূচির নেতৃত্ব দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক এবং কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার।


এ ক্যটাগরির আরো খবর..