কালকিনিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কালকিনিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪ টায়  উপজেলার রমজানপুর ইউনিয়নের আনারন নেছা  কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের সংখ্যা গোরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী  কেন্দ্রীয় কৃষক দলের নির্দেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যােগে  কৃষক সমাবেশের অয়োজন করা হয়। রমজানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স্বপন মোল্লার সভাপতিত্বে ও ঢাকা মহানগর পশ্চিমের সদ্য বিদায়ী ছাত্রদলের দপ্তর সম্পাদক বদিউজ্জামান বিল্পবের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব আহিদুজ্জামান অহিদ খান।

বিএনপিকে সামনে এগিয়ে নিতে কৃষক দলের বিকল্প নেই, তিনি বিএনপির ভিতরে যারা কোন্দল সৃষ্টির পায়তারা করছেন তাদের কঠিন হুশিয়ারী দিয়ে বলেন কোন  ছাড় হবে না যারা গ্রুপিং নিয়ে ব্যস্ত আছেন প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন  ছিলেন জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক উজ্জ্বল আলম, রমজানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রিপন বেপারী, মাহবুব সুমন।

এছাড়াও উপস্থিত   ছিলেন বিএনপি নেতা মাহাবুব আলম মামুন বেপারী, দিদারুল ইসলাম টিটু বেপারী ও মাসুদ বেপারীসহ আরও অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।