× Banner
সর্বশেষ
সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে উপজেলা পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করলেন এম পি তাহমিনা বেগম

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
পাবলিক লাইব্রেরীর উদ্বোধন

মাদারীপুরের কালকিনিতে উপজেলা পাবলিক লাইব্রেরী শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সমাজসেবা অফিসের পুরাতন ভবনে এই লাইব্রেরীর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের পরিকল্পনা ও বাস্তবায়নে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীনের সার্বিক সহযোগিতায় লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মাহবুবা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেসনেয়ারা বেগম, ১৩৭নং  লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইশরাত জাহান রিক্তা, ১২৫ নং বাঁশগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়শা পারভীন, ৮১নং উত্তর রাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূরবি সরকারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।


এ ক্যটাগরির আরো খবর..