× Banner
সর্বশেষ
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী

কালকিনিতে আ.লীগের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আ.লীগের সাংবাদিক সম্মেলন

admin
হালনাগাদ: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

মাদারীপুর ডেস্ক: বাংলাদেশ আ.লীগের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১২টার সময় মাদারীপুরের কালকিনি উপজেলা, পৌর আ.লীগ ও ছাত্রলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে স্থানীয দলীয কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে কালকিনি উপজেলা আ.লীগের সভাপতি মিসেস তাহমিনা সিদ্দিকী অভিযোগ করে বলেন, পৌর নির্বাচনের সময় বাংলাদেশ আ.লীগের নির্দেশকে উপেক্ষা করে মীর গোলাম ফারুক আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী এনায়েত হোসেনের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী আবুল কালামের নির্বাচন করেছেন। তাকে সে সময় দলে ফিরে আসতে অনেক সুযোগ দেয়া হয়ে ছিল তার পরও তিনি দলে আসেনি।

এরপর ১২ ঘন্টা সময় বেধে দেয়া হয়ে ছিল দলে ফিরে আসতে, অনেক অনুরোধের পর তিনি দলে ফিরে না আসায় তাকে আ.লীগের কালকিনি উপজেলা শাখার সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এ অব্যাহতি দেয়ার পরও মীর গোলাম ফারুক মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ শহিদ মিনারে ভাষা শহিদে শ্রদ্ধা জানাতে  দলের সাধারন সম্পাদক পরিচয় দিয়ে ফুল দিতে আসেন। এতে করে সে সম্পূরন অসাংগঠনিক কাজ করছেন। বাংলাদেশ আ.লীগ কালকিনি উপজেলা শাখার সভাপতি মিসেস তাহমিনা সিদ্দিকী আরো বলেন, মীর গোলাম ফারুকসহ তার কিছু সমর্থকরা আমাদের বিরুদ্ধে রীতিমত অপপ্রচার চালাচ্ছেন।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আ.লীগের সহ-সভাপতি জনাব খায়রুল আলম খোকন, কালকিনি পৌর আ.লীগের সভাপতি জিএম দেলোয়ার হোসেন দুলাল, সাধারন সম্পাদক আশ্রাফ বেপারী, পৌরসভার মেয়র এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অহেদুজ্জামান বুলেট, পৌর ছাত্রলীগের সভাপতি বাকামিন খান, সধারন সম্পাদক সাহাবুদ্দিন ফকির, মনির হোসেন ও পৌর  স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম রনি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..