× Banner
সর্বশেষ
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী

কালকিনিতে অপপ্রচারের বিরুদ্ধে যুবলীগের প্রতিবাদ সভা

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

মো. আমির সোহেল,কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃমাদারীপুরের কালকিনি উপজেলার নতুন ইউনিয়ন পূর্ব এনায়েত নগরের বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নেয়ামুল আকনের নামে মিথ্যা অপ্রচারের বিরুদ্ধে বুধবার বিকালে এনায়েত নগর স্কুল মাঠে এক প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবলীগ।

এতে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সরদার মোঃ নিজামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফরিদ সরদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান, ছাত্রলীগ নেতা আসলাম সরদার ও সাকিবুল ইসলাম খলিল।

বক্তারা বলেন, যুবলীগের সহ-সভাপতি নেয়ামুল আকনের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে বিএনপি বানানোর চেষ্টা করেছে তাদের ওই অপপ্রচারের তিব্র প্রতিবাদ জানাই।

কারন নেয়ামুল আকন জীবন ভর আওয়ামী লীগের সাথে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করেছেন।
উল্লেখ্য যুবলীগ নেতা আলহাজ্ব নেয়ামুল আকনকে এক শ্রেনীর কুচক্রি মহল বিএএনপি নেতা বলে ওই এলাকায় অপপ্রচার চালিয়ে আসছিল।


এ ক্যটাগরির আরো খবর..