× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে কার্ভাডভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
কার্ভাডভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কার্ভাডভ্যানের চাপায় নুর ইসলাম (৫০) ও জোসনা বেগম (৪০) নামে ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দম্পতির দুই জন স্বামী-স্ত্রী। নিহতরা হলেন- দেবনগড় ইউনিয়নের শিবচন্দী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে নুর ইসলাম ও নুর ইসলামের স্ত্রী জোসনা বেগম।
বুধবার (২ আগস্ট) রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের ভজনপুর বাসামোড় নামক এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা শ্যালিকার স্বামীকে দেখতে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন তারা। ভজনপুর বাসামোড় এলাকায় আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে উঠতে গেলে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি মাঝারি কার্ভাডভ্যান তাদের ধাক্কা দেয়। তারা রাস্তার উপর পরে যায়। গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে গেলে স্থানীয়দের সহায়তায় তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তৌহিদুল ইসলাম ভূঁইয়া দুজনকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ঘাতক কার্ভাডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে যান। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..