× Banner
সর্বশেষ
তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

পিআইডি

কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
১৩ হাজার ধর্মীয় বই

কারাবন্দিদেরকে সংশোধন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষে কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর নিকট এই বিপুল সংখ্যক বই হস্তান্তর করেন তিনি। 

ধর্ম উপদেষ্টা বলেনধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে কারাবন্দিদেরকে সংশোধন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।  এ লক্ষ্যকে সামনে রেখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন দেশের বিভিন্ন কারাগারে ধর্মীয় ও নৈতিক শিক্ষা চালু রেখেছে। এ শিক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সকল কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা। 

উপদেষ্টা বলেনকারাগারে ধর্মীয়নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন বইয়ের সহজ প্রাপ্যতা ও পাঠাভ্যাস তৈরির প্রয়াসে প্রাথমিক পর্যায়ে কোরআনহাদিসবেদভগবৎগীতাউপনিষদত্রিপিটকবাইবেলইঞ্জিল শরীফসহ বিভিন্ন ধর্মীয় ও নৈতিক বৈশিষ্ট্যসম্পন্ন বই সরবরাহ করা হলো। পরবর্তীতে এ জাতীয় আরো বই সরবরাহ করা হবে।এছাড়া অতিদ্রুত সময়ে কারাগারে জায়নামাজটুপিতসবিহসহ অন্যান্য উপকরণও সরবরাহ করা হবে।

উল্লেখ্যইসলামিক ফাউন্ডেশনহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টবৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টখ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ও প্রকাশনা সংস্থা এই বইগুলো বিনামূল্যে সরবরাহ করেছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..