মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মরহুম আজাহার মন্ডলের সহধর্মীনি ও কামারখালী বাজার বণিক সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা আঃ ছালাম মন্ডলের মা এবং ব্যারিষ্টার মোঃ মিজানুর রহমান এর দাদী সাপিয়া বেগম (১০৪) গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের সময় বাধ্যক্ষজনিত কারণে তার নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেণ।
তিনি দুই ছেলে এক মেয়ে সহ নাতনী-নাতী বৌ- নাতনী জামাই, সহ বেটার বৌ এবং আত্মীয় স্বজন রেখে যান। শুক্রবার বাদ জুম্মা নামাজ পর আড়পাড়া কামারখালী ফাজিল মাদরাসা মাঠ প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং হাজারো জনতার ঢল নেমে আসে। পরে জানাজা সে তার লাশ আড়পাড়া গোরস্থানে দাফন করা হয়। তার আত্মার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেন।



