কামারখালী ইউনিয়নে ৪৯তম মহান বিজয় দিবস পালিত ২০২০

কামারখালী ইউনিয়নে ৪৯তম মহান বিজয় দিবস পালিত ২০২০

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র সভাপতিত্বে ও মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক মোঃ ইনামূল হক মাহাবুব এর সঞ্চালনায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে হালকা পরিসরের মধ্য দিয়ে কামারখালী ইউনিয়নে কামারখালী বাজার সুমনা এন্টারপ্রাইজ চেয়ারম্যানের ঘরের সামনে বুধবার ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠান শুরুতে সকাল ৯.৩০ মিনিটের সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দান করেন মুক্তিযোদ্ধাগন, ইউনিয়নের আওয়ামীলীগ এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আড়পাড়া- কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্র্মী বৃন্দ প্রমুখ। আলোচনা শেষে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের আতœার মাগফেরাত কামনা ও নীরবতা পালনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয় ।

এ ছাড়া আড়পাড়া, কামারখালী, ডুমাইন ইউনিয়ন পরিষদ, আড়পাড়া -কামারখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধাগন সহ মহান বিজয় দিবস পালন করেন। এ ছাড়া মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ খুরশিদ আলম ভূইয়া আহ্বানে আড়পাড়া-কামারখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের নিয়ে কামারখালী বাজার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস এর ঘরের সামনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেন। এ ছাড়া কামারখালী ঢাকা-খুলনা মহাসড়কের পাশে জলিল অটো দোকানের সামনে আড়পাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।