কামারখালী ইউনিয়নে মহান বিজয় দিবস পালন

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলা কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কামারখালী অরুন সরকারের স-মিলের সামনে রোজ বুধবার মাহন বিজয় দিবস পালিত হয়।

শুরুতে পতাকা উত্তোলণ ও মাল্যদান করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান (বাবু) ও সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ (ডাবলু)। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের পক্ষ থেকে মোহাম্মদ আলী ও শাহারুল হক সুরুজ , ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি নুরে আলম, যুবলীগের পক্ষ থেকে মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট) সহ অন্যান্য সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য দেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সব শেষে মাহন বিজয় দিবস উপলক্ষ্যে এক বণাঠ্য মিছিল বের করেন বর্তমান চেয়ারম্যানসহ প্রমুখ। এছাড়া আড়পাড়া কামারখালী ও ডুমাইন ইউনিয়নের শহীদের স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাহন বিজয় দিবস পালন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।