কামারখালী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি মূলক সভা-২০২২

কামারখালী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি মূলক সভা-২০২২

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আগামী ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী সামনে রেখে জাতীয় শোক দিবস পালন করার লক্ষে এক প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ই আগস্ট) সকাল ১০ টায় কামারখালী বাজার নাইম মোল্যার বিল্ডিং এর ২য় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর সভাপতিত্বে ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিররুজ্জামান চৌধুরী টার্গেট এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ. মান্নান মন্নু, সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বিশ্বাস, কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা বিষয়ক ডেপুটি কমান্ডার পরমানন্দ বিশ্বাস।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা গোলাম কিবরিয়া হারুন মোল্যা, গোলাম রসুল , ইউনিয়ন আওয়ামীলীগের ৪নং ওয়ার্ডের সাধারন সম্পাদক দেব দুলাল রায় দুলু, ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মোল্যা, ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সিরাজ ফকির,

৭নং ওয়ার্ডের সভাপতি তপু চৌধুরী, সাধারন সম্পাদক বাদশা মন্ডল, ৯নং ওয়ার্ডের সভাপতি মনিরুজ্জামান টিপু, কামারখালী ইউনিয়নের সাবেক ইউ.পি. সদস্য ও যুবলীগ নেতা ইলিয়াস শেখ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, খলিলুর রহমান বাবু, হবিবার বিশ্বাস, জাফর আলী মোল্যা, যুবলীগ নেতা পলাশ বিশ্বাস, রাজীব হোসেন প্রমুখ। সভায় ইউনিয়নে আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করার সিদ্বান্ত গৃহীত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।