ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাসষ্টান্ডের একাধিক স্পটে সড়কের উপরই বাস টার্মিনাল করা হয়েছে। এসব এলাকার মূল সড়কে ঘণ্টার পর ঘণ্টা লোকাল বাস পার্কিং করে রাখা হয়। টিকেট কেটে যাত্রীদের বাসে উঠতে হয়। এই সব এলাকায় রাস্তায় টার্মিনাল করায় রাজধানী চলাচল করা যানবাহন প্রতিদিন যানজটে পড়ছে। এতে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী ও স্থানীয় সহ বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীগন এবং পথচারীরা।
বাস টার্মিনালের মতো কামারখালীর বিভিন্ন স্পটে মূল সড়কের যেখানে সেখানে যাত্রীবাহী লোকাল বাস, পণ্যবাহী ট্রাক, অটোরিকসা, মাহিন্দ্রি, ইজিবাইক গাড়ি দিনের পর দিন রাখা হচ্ছে। কামারখালীর প্রতিটি রাস্তায়ই রয়েছে এমন বাসের টার্মিনাল। দিনে রাতে এসব সড়কে গণপরিবহন রাখার কারণে সৃষ্টি হয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মূল রাস্তার ওপরেই বাসের সারি বদ্ধ লাইন করে লোকাল বাস রাখা হয়। এখান থেকেই যাত্রীদের বাসে ওঠতে হয়। সরেজমিন দেখা গেছে, কামারখালী বাসষ্টান্ড রোড হয়ে উঠেছে বাস টার্মিনাল।
রাতে হল্ডে থাকা লোকাল বাসের ড্রাইভার,সুপারভাইজার এবং হেলপাররা বলেন আমাদের রাতে বাস রাখার স্থায়ী কোন নিরাপদ জায়গা নাই । তাই জীবন সংগ্রামে রোডের উপর বাস রেখে রাত্রি যাপন করতে হয়। সর্বপরি সকল মালিকরা যেন শ্রমিকদের উপর সু-দৃস্টি কামনা করে এই দাবী রাখেন।বাস চালকরা বলেন, আমাদের মাগুরা বাস টার্মিনালে বাস রাখলে অনেক টাকা টোল ভাড়া দিয়ে মাগুরা থেকে কামারখালী আসতে হয়। সেই টাকা সন্ধ্যার পর আমাদের আয় হয়না তাই আমরা জীবন মরন সমস্যা নিয়ে কামারখালীতে রাস্তার ধারে থাকি।
বিগত দিনে রাস্তার ধারে বাস রাখার কারনে অনেক ছোট-খাট দূর্ঘটনা ঘটে গেছে। তাই এগুলো প্রতিহত করতে হলে কামারখালীর আশেপাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে আছে অনেকে। সেটা মানবিক দিক বিবেচনা করিয়া অন্যত্র সরিয়ে কামারখালীতে মিনি বাস টার্মিনাল করার জন্য তারা বাস মালিক কর্তৃপক্ষের নিকট জোরালো দাবী জানান। যাতে পথচারী জনগন ও লোকালবাস কর্মচারীরা সুষ্ট ও সুন্দর পরিবেশে রাত যাপন করতে পারে।




