× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

কামারখালীতে মাদকের ও জোয়ারীর রমরমা ব্যবসা

admin
হালনাগাদ: শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদকের হাট ও জোয়ারী খেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। লোক মুখে শোনা ও দেখা যাচ্ছে কামারখালী ইউনিয়নের বিভিন্ন জায়গায় নেশার হাট ও তাসের আসর জমে উঠেছে।

জায়গা গুলো হলো ১. কামারখালীর নলোপাড়া ২. কামারখালী রাজধরপুর নদীর কুলে ৩. কামারখালী মেথর পট্টি ৪. মছলন্দপুর বিশ্বাস পাড়া ৫. কলেজ পাড়া ৬. মছলন্দপুর মাঠ প্রাঙ্গন হাজী রমিজউদ্দিনের পুকুরের চালাই ৭. বীর মুক্তিযোদ্ধা অরুন সরকারের মেহগনির বাগান ৮. সালামাতপুর খেওয়া ঘাট ৯. দয়ারামপুর খেওয়া ঘাট কামারখালী রেল বস্তিপাড়া এই স্থান গুলোতে দিনে ও রাতে চলছে নেশার আসর ও তাসের জোয়ারী আকরা এই খেলার আসর, নেশাখোর, ও ব্যবসায়ীদের একটি বিশাল বড় বাহিনী আছে যে বাহিনী কোন জন শক্তি মানে না।

এছাড়া কামারখালী বাজার কেন্দ্রীক বহু ক্লাব আছে এর মধ্যে ওল্ড বয়েজ ক্লাব ও নাঈম মোল্যার বিল্ডিং এর একটি ক্লাব ব্যতীত বাকীসব ক্লাব গুলোতে দিনে ও রাত ভর টাকা দিয়ে তাস খেলা হয়। এদের বিশাল বড় একটি হাতিয়ার আছে যে হাতিয়ার দিয়ে এরা কাজ চালিয়ে আসর জমাইয়া যাচ্ছে এর পাশাপাশি কিছু সুদে ব্যবসায়ীরা টাকার বিনিময়ে চড়া সুদে টাকার জোগান দিয়ে আই.পি.এল (ক্রিকেট) বাজি চালিয়ে যাচ্ছে। তাছাড়া ও গন্ধখালী রঞ্জুর দোকানে দয়ারামপুর আবুল কালামের দোকানে জারজননগর পলাশ ফকিরের দোকানে এবং গয়াশপুর আরিফ হোসেনের দোকানে টাকার বিনিময়ে দিনে  রাতে কেরাম বোর্ড চালিয়ে যাচ্ছে ফলে যুব সমাজ দিন দিন ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। যার কারনে এরা অর্থ যোগানের জন্য চুরি ডাকাতি এবং বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে সমাজে অস্থিশীলতার সৃষ্টি করছে।

এদের মোকাবেলা করার জন্য কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ এবং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইলিয়াস শেখ প্রতিবাদ করেও এদরে পুরাপুরি বন্ধ করতে পারছের না। তাই এই নেশা, তাসের আসর, কেরামবোর্ড, লুডু বাজি খেলা এবং সুদে মহাজন ও আই.পি.এল ইষ্টু খেলার সদস্যদের উৎখাত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং অভিভাবকদের যৌথ উদ্দ্যোগে একেবারে ইউনিয়ন থেকে নেশা, জুয়া. সন্ত্রাস সহ চুরি ডাকাতি করা এবং আই.পি.এল ইষ্টু থেকে মুক্ত করা সম্ভব।


এ ক্যটাগরির আরো খবর..