কাফনের কাপড় পরে ডিম ভেঙে প্রতিবাদ

বিশেষ প্রতিবেদকঃ ডিমের ন্যায্যমূল্য না পাওয়ায় সড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানিয়েছেন গাজীপুরের প্রান্তিক খামারিরা।

গতকাল শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় মাওনা পোলট্রি ফিড ও ডিম ব্যবসায়ী সমিতি এই মানববন্ধন ও সড়ক অবরোধের সময় এই প্রতিবাদ জানান।

খামারিরা বাচ্চা ও খাদ্যের দাম কমানো, বহুজাতিক কোম্পানির ডিম ও মাংস উৎপাদন বন্ধ এবং পোলট্রিশিল্পে নীতিমালা প্রণয়নের দাবি জানান। তাঁরা কাফনের কাপড় পরে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনের সময় খামারিরা জানান, একদিনের ব্রয়লার ও লেয়ার বাচ্চার মূল্য যেখানে ৩০-৩২ টাকা হওয়ার কথা, সেখানে প্রতিটি বাচ্চা বহুজাতিক কোম্পানির কাছ থেকে ১০০ থেকে ১৫০ টাকায় ক্রয় করতে হচ্ছে। কিন্তু খামারিরা ডিমের ন্যায্যমূল্য পাচ্ছেন না। ফলে বাচ্চা ও খাদ্যের মূল্য বেশি দিতে দিতে পুঁজি হারিয়ে খামারিরা বেকার হয়ে যাচ্ছেন।

আগামী সাতদিনের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন পোলট্রি খামারি ও নেতারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।