× Banner
সর্বশেষ
ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণের বাইরে

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০২৩
canada fire

কানাডিয়ান প্রদেশ জুড়ে দাবানল ছড়িয়ে  পড়ায় আলবার্টা জরুরি অবস্থা ঘোষণা করেছে। এর ফলে ২৫,০০০ লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। আরও হাজার হাজার মানুষকে অল্প সময়ের নোটিশে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে, প্রবল বাতাসের কারণে দাবানলের সংখ্যা লাফিয়ে ১১০ এ পৌঁছেছে। আগুনের এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণের বাইরে তালিকাভুক্ত করা হয়েছে।

প্রদেশের প্রধানমন্ত্রী ড্যানিয়েল স্মিথ তার সরকারের জরুরি ব্যবস্থাপনা কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আলবার্টানদের নিরাপত্তা, স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য আমরা একটি প্রাদেশিক জরুরি অবস্থা ঘোষণা করেছি।’ এর আগে তিনি বলেছেন, বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে আলবার্টা একটি,  প্রদেশটি ‘একটি উষ্ণ ও শুষ্ক বসন্তের সম্মুখীন হয়েছে। তিনি বলেন, ‘এই অবস্থার ফলে আমাদের প্রদেশ আজ অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।’

স্মিথের মতে, ২০টিরও বেশি সম্প্রদায়কে সরিয়ে নেয়া হয়েছে এবং এ পর্যন্ত অন্তত ১ লাখ ২২ হাজার হেক্টর (৩০১,০০০ একর) বনভূমি পুড়ে গেছে। জরুরি অবস্থা ঘোষণা আলবার্টা সরকারকে ‘চরম পরিস্থিতিতে বাড়তি রিসোর্চ সংস্থান এবং তহবিল সংগ্রহসহ সাড়া দেওয়ার জন্য বৃহত্তর ক্ষমতা দেয়।’ ফেডারেল সরকারের অগ্নি বিপদের মানচিত্র অনুসারে প্রায় সমগ্রআলবার্টা এবং পার্শবর্তী সাসকাচোয়ান প্রদেশের বেশিরভাগ এলাকার পাশাপাশি উত্তর-পশ্চিম অঞ্চলগুলোর একটি বড় অংশ চরম আগুনের ঝুঁকির সম্মুখীন। ফেডারেল জরুরি প্রস্তুতি মন্ত্রী বিল ব্লেয়ার টুইট করেছেন, অটোয়ার প্রয়োজন হলে ফেডারেল সহায়তা দিতে প্রস্তুত।


এ ক্যটাগরির আরো খবর..