× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকাকে ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা

কানাইপুর হরিপুর ব্রীজ সংলগ্ন স্থানে বিপজ্জনক গর্ত দুর্ঘটনার আশংকা, পৌরসভার দৃষ্টি কামনা

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

নবীগঞ্জ প্রতিনিধিঃ  নবীগঞ্জ-বানিয়াচং সড়কের হরিপুর ও কানাইপুর সীমান্তে ব্রীজের একটি বিপজ্জনক গর্তের কারনে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। এ ব্যাপারে এই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন নবীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

জানা যায়,নবীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ পৌর এলাকার কানাইপুর নামক স্থানে পৌর পানির ট্যাকিং রিজার্ভার স্থাপনের কাজ শুরু করেন প্রায় বছর খানেক আগে। এ সময় নবীগঞ্জ-বানিয়াচং রাস্তার পাশ দিয়ে মাটি খুড়ে পানির পাইপ বসানোর সময় ঐ ব্রীজ সংলগ্ন স্থানের বেশ জায়গা মাটি ভরাট না করে ফাকা রয়ে যায়।

এখানে একটি পৌরসভার বিদ্যুতের খুটিও রয়েছে। এ জায়গাটি ফাকা থাকার কারনে এ রাস্তা দিয়ে চলাচলের সময় অনেক পথচারী ঐ গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। ইতিমধ্যে পথচারী ও বাইসাইকেল চালক ঐ গর্তে পড়ে দর্ঘটনার শিকার হন। যেকোন সময় আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকেই ধারনা করছেন। এ ব্যাপারে সাধারন মানুষ জরুরী ভিত্তিতে ঐ গর্ত ভরাট করার জন্য নবীগঞ্জ পৌরসভার দৃষ্টি আকর্ষন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..