কাতার বিষয়ে আরব নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

নিউজ ডেস্কঃ কাতার সংকট নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) জানায়, স্থানীয় সময় রোববার রাতে কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানির সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় ‘গালফ কো অপারেশন কাউন্সিল (জিসিসি)’ সংকটের অগ্রগতি এবং এ অঞ্চলের নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়।

কিউএনএ আরো জানায়, এ আলোচনার মাধ্যমে সংকট সময়ে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিষ্কার করেছে।

এদিকে এ ব্যাপারে হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানায়, এই ফোনালাপে ট্রাম্প আরব নেতাদের পুনরায় সন্ত্রাসবাদ দমনের গুরুত্ব এবং চরমপন্থীদের অর্থায়ন বন্ধের বিষয়টি মনে করিয়ে দেন। এ সময় ট্রাম্প সন্ত্রাসবাদ দমনে রিয়াদ সম্মেলনের লক্ষ্য অর্জনে আঞ্চলিক ঐক্যের গুরুত্বও তুলে ধরেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।