কাতার বিশ্বকাপে নারী সমর্থকদের পোশাকের উপর নিষেধাজ্ঞা

কাতার বিশ্বকাপে নারী সমর্থকদের পোশাকের উপর নিষেধাজ্ঞা
কাতার বিশ্বকাপে নারী সমর্থকদের পোশাকের উপর নিষেধাজ্ঞা
বিশ্বকাপ উপলক্ষে কাতারে আসা বিদেশী সমর্থকদের জানিয়ে দেওয়া হয়েছে, খোলামেলা পোষাক পরিধান না করতে। মদ, শুকনো নেশা, যৌনতার উপর আগেই তালা লাগিয়ে দিয়েছিল কাতার। এবার পুরুষ এবং মহিলা দর্শকদের ড্রেস কোড নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে সে দেশের প্রশাসনের তরফ থেকে।
কোন ভাবেই মিনি স্কার্ট পরে মাঠে আসা যাবে না। কাঁধ, কনুই এবং পা ঢেকে আসতে হবে। আঁটসাঁট পোশাক পরা যাবে না। নিষেধাজ্ঞা শুধু স্টেডিয়ামে নয়, সর্বত্র কার্যকর হবে। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, স্টেডিয়ামে যেসব মহিলা আসবেন, তাদের প্রত্যেকের ওপর নজর থাকবে। নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। শুধু স্টেডিয়াম নয়, যে কোন জায়গাতেই শরীর ঢাকা পোশাক পরতে হবে নারী সমর্থকদের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।