× Banner
সর্বশেষ
ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

সামাজিক বনায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমি সৃজন করা হবে -পরিবেশ ও বনমন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ২১ নভেম্বর, ২০২১

সামাজিক বনায়নের মাধ্যমে দেশে কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে।  একটি দেশের এক চতুর্থাংশ বা ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, যেখানে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমি আছে মোট ভূমির ২২ দশমিক ৩৭ শতাংশ। পতিত জমিতে, সাগরে জেগে ওঠা নতুন চর ও উপকূলীয় এলাকায় বনায়ন করে লক্ষ্যমাত্রার অবশিষ্টাংশ পূরণ করা হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও সার বিতরণ কর্মসূচির উদবোধন অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, শুধু সরকারের একার পক্ষে কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমি সৃজন কষ্টসাধ্য বিধায় জনসাধারণকে এগিয়ে আসতে হবে। বাড়ির আনাচে কানাচে, খোলা জায়গায়, পতিত জমিতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথভাবে পরিচর্যা করতে হবে। কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমি সৃষ্টি করতে পারলে আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে পারবো।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দীন প্রমুখ।

এ কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলায় ৩ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে ১ বিঘা জমির জন্য ২ কেজি করে উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড বোরো ধানের বীজ এবং ৮০০ জন কৃষকের মাঝে ৫ কেজি উচ্চ ফলনশীল বোরো ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..