× Banner
সর্বশেষ
দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব

করোনার প্রভাবে কাঁকড়া কুঁচের রপ্তানি বন্ধ হওয়ায় বিপাকে চাষীরা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

ইমদাদুল হক, পাইকগাছা খুলনা: চীনে করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে কুঁচে ও কাঁকড়া রপ্তানি বন্ধ থাকায় বিপাকে পড়েছে পাইকগাছার কয়েক হাজার চাষী ও ব্যবসায়ী। এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে কয়েক হাজার পরিবার।

করোনাভাইরাস আক্রমনের ফলে গত ২৫ জানুয়ারি থেকে চীনে রপ্তানী হচ্ছে না কাঁকড়া ও কুঁচে। ফলে কাঁকড়া ও কুঁচে আহরোন থেকে রপ্তানির সঙ্গে সম্পৃক্ত কয়েক মানুষ বিপাকে পড়েছেন। পাইকগাছার কুঁচে ও কাঁকড়া ব্যবসায়িরা ঢাকার রপ্তানিকারকদের কাছে কয়েক কোটি টাকা আটকে গেছে। একদিকে ব্যবসা বন্ধ, অপরদিকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাওনা টাকা দিতে না পেরে বিপাকে পড়েছেন কাঁকড়া ও কুঁচে ডিপো মালিকরা। তাছাড়াও মজুদকৃত কাঁকড়া-কুঁচে বিক্রয় করতে না পারায় চরম হতাশায় ভুগছেন চাষিরা।

জানা গেছে, দেশের কুঁচে ও কাঁকড়া রপ্তানি হয় চীন, ভিয়েতনাম, ফিলিপাইন ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে। এরমধ্যে ৯০ শতাংশ কুঁচে ও কাঁকড়া রপ্তানি হয় চীনে। যার সিংহভাগ উৎপাদন হয় সাতক্ষীরা ও খুলনা জেলায়।  গত ২৫ জানুয়ারি থেকে রপ্তানি বন্ধ থাকায় সংগ্রহ করা কুঁচে ও কাঁকড়া মরে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাওনা দিতে না পারছে না আড়ৎদাররা। কাঁকড়া ও কুঁচে রপ্তানি না হওয়ায় সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির লি. এর সভাপতি দেবব্রত দাশ দেবু বলেন, চীনে কাঁকড়া ও কুঁচে রপ্তানি না হলে পুজি হারিয়ে বেকার হবে এ ব্যবসার সাথে জড়িত হাজার হাজার মানুষ। চীন ছাড়া অন্য দেশে কাঁকড়া ও কুঁচে রপ্তানি করার বাজার সৃষ্টি করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ব্যবসায়ী ও চাষীরা।


এ ক্যটাগরির আরো খবর..