× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

কসাই মোদিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না -বাবুনগরী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/modi-about-babu.jpg

যুগে যগে যারাই ইসলামের বিরোধীতা করেছে তারা টিকে থাকতে পারেনি। নমরুদ, ফেরাউন ইসলামের বিরোধীতা করে উৎখাত হয়েছে। ইসলামের দুশমন আবু জাহেল নবীজির বিরোধিতা করতে করতে হারিয়ে গেছে। আবু জাহেলের খালাতো ভাই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নবীজিকে নিয়ে ব্যাঙ্গ করেছে, ভারতের মোদি মুসলামানদের গাজরের মতো কেটে কেটে হত্যা করেছে। তারাও টিকতে পারবে না। কসাই মোদিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বলেছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী।

আজ ১৫ই মার্চ সোমবার বিকাল ৩টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের স্টেডিয়াম মাঠে উপজেলা হেফাজতে ইসলাম আয়োজিত শানে রিসালত মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী। এ সময় তিনি আরো বলেন, যারা নবীর নামে কুৎসা রটনা করে বিরুদ্ধাচারণ করে তাদের বিরুদ্ধে সংসদে আইন পাসের মধ্য দিয়ে শাস্তির বিধান রাখতে হবে। হেফাজতের আন্দোলন ক্ষমতার জন্য নয়, বাংলার মাটিতে নবীজির সম্মান রক্ষার আন্দোলন চালিয়ে যাবে, প্রয়োজনে রক্ত ঝড়াবে।

হেফাজতের দিরাই উপজেলা সভাপতি শায়েখ আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা মুক্তার হোসাইন চৌধুরীর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, দেশের লক্ষ কোটি মুসলমানের দাবি নবীজির দুশমন, নবীজিকে নিয়ে কুটূক্তিকাীরদের মৃত্যুদণ্ডের বিধান পাস করা। তা না করে যদি নাস্তিক মুর্তাদদের রক্ষা করার চেষ্টা করা হয় তা মেনে নেওয়া হবে না। এ দাবি আদায়ে প্রয়োজনে নবী প্রেমিকরা রক্ত ঝড়াবে।

সম্মেলনে এ ছাড়াও বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমীল শায়খুল হাদিস নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির, মাওলানা আব্দুল বাছির, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা সোয়েব আহমদ, মুফতি সফিকুল আহাদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..