ডি কি আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত

ডি কি আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
সৈয়দ রাকিবুল ইসলাম (ডাসার প্রতিনিধি) : ব্যাপক আয়োজনের  মধ্যে দিয়ে প্রতিবছরের  ন্যায় এবারও মাদারীপুরের ঐতিহ্যবাহী ডাসার ডি কে আইডিয়াল সৈয়দ  আতাহার  আলী একাডেমি এন্ড কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল  ন’টায় বঙ্গবন্ধুর স্মৃতিশোধ(টুঙ্গিপাড়া)  ও অরুণিমা (নড়াইল)  উদ্দেশ্যে কলেজ ক্যাম্পাস থেকে দুটি এসি বাস যাত্রা শুরু করে।
শিক্ষা সফরকে সবার মাঝে আনন্দদায়ক করার জন্য বিভিন্ন স্পটে ঘুরিয়ে বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষা সফরকে আরও প্রানবন্ত করতে কলেজের অধ্যক্ষ,  শিক্ষক প্রতিনিধিবৃন্দ, অভিবাবক প্রতিনিধি, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা কর্মচারী  অংশগ্রহণ করেন।এসময় বিভিন্ন স্পটে খেলাধুলার  আয়োজন  করা হয়। বিকেলে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের পাশাপাশি  শিক্ষকবৃন্দও সংগীত নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে এবং অনুষ্ঠান শেষে একটি লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয়।সকলের অংশগ্রহনমুলক এ ধরনের শিক্ষা সফর আয়োজন করতে পারায়, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান,  কলেজের অধ্যক্ষ ডঃ খন্দকার মোহাম্মদ সোহেল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।