× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

কলাপাড়ায় প্রথমবারের মত শাহজাহান সাহেরা নামে প্রতিবন্ধী স্কুল উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

বিশেষ প্রতিবেদক,মু.নজরুল ইসলামঃ  কলাপাড়ায় এই প্রথমবারের মত প্রতিবন্ধী স্কুল উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মো.হাসানুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আলমগীর হোসেনের সভাপত্বিতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী অধিকার বাস্তবায়ন পূর্নবাসন সোসাইটির চেয়ারম্যান সানজিদা রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম সাদিকুর রহমান, কলাপাড়া উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ মান্নন ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু , শাহজাহান সাহেরা প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও জমিদাতা আলহাজ্ব গাজী মো.শাহজাহান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধিরা অবহেলিত নয়। এরা(প্রতিবন্ধীরা) আমাদের সমাজের অংশ। আপনাদের সন্তানের প্রতি আরও যন্তবান হউন। নিয়মিত স্কুলে পাঠান। এছাড়াও বক্তারা বলেন প্রতি জেলায় বাছাই করে দশজন করে প্রতিবন্ধী বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন বলে আশ্বাস দেন।
উল্লেখ্য বৈরি আবহাওয়ার কারনে টিয়াখালীর দক্ষিন বাদুরতলী স্কুল প্রাঙ্গনের পরিবর্তে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী স্বুল উদ্বোধনের এ আনুষ্ঠিক কার্যক্রম সম্পান্ন হয়।


এ ক্যটাগরির আরো খবর..