× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

কলকাতা মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার পেলেন নবকাম কলেজের অধ্যক্ষ

admin
হালনাগাদ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারতের কলকাতা থেকে মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার পেলেন ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান।

১৫ অক্টোবর মঙ্গলবার বিকালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুনা হলরুমে এক অনুষ্ঠানের মধ্যেদিয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের কর্মকর্তা মোঃ জামাল হোসেন, কলকাতা কর্পোরেশনের মেয়র সিরাজ হাকিম, অভিনেতা রেজোয়ানুল সহ গুনীজন, সাংবাদিক, অভিনেতা-অভিনেত্রী বৃন্দ।

কলকাতা থেকে ঘুরে এসে নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ-ভারতের বিভিন্ন শ্রেনী পেশার মোট ৪০জন ব্যক্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বৃহত্তর ফরিদপুর থেকে আমাকে মনোনীত করেছেন। আল্লাহুর অশেষ মেহেরবানী ও মানুষের ভালবাসায় ৪০ জনের মধ্যে আমিও মহাত্মা গান্ধী স্মৃতি পরিষদ থেকে আমন্ত্রণ পেয়েছি। এটা আমার গর্ব নয়, এটা নবকাম কলেজের গর্ব।


এ ক্যটাগরির আরো খবর..