× Banner
সর্বশেষ
ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পি আই ডি

কলকাতায় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
প্রথম পতাকা উত্তোলন দিবস পালন

বিদেশের দূতাবাসগুলোর মধ্যে ভারতের কলকাতায় বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের ১৮ এপ্রিল দুপুর ১২ টা ৪১ মিনিটে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়ার পরদিনই কলকাতায় পাকিস্তানের মিশন বাংলাদেশ মিশন হিসেবে আত্মপ্রকাশ করে।

এ দিনটিকে স্মরণ করে গতকাল কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে উপহাইকমিশনের কর্মকর্তাবৃন্দ কার্যালয় প্রদক্ষিণ করে। পতাকার চার কোনায় চার প্রথম সচিব (প্রেস), রঞ্জন সেন, মিনিস্টার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান, সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, তৃতীয় সচিব (রাজনৈতিক), মো: আব্দুস সোবহান মন্ডল এবং কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন এবং মাঝে পতাকা ধরে ছিলেন মান্যবর উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। তাঁদের সঙ্গে অংশ নেন কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, ও দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম। এরপর জাতীয় সঙ্গীতের সাথে মান্যবর উপ-হাইকমিশনার পতাকা উত্তোলন করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় পাকিস্তানের উপ-দূতাবাসে কর্মরত মিশন প্রধান এম হোসেন আলী ৬৫ জন বাঙালি কর্মকর্তা-কর্মচারিসহ বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন এবং পরবর্তীতে তাঁরা মুজিবনগর সরকারের নির্দেশনায় মিশন পরিচালনা করেছিলেন। কলকাতা মিশনের পতাকা উত্তোলন বহির্বিশ্বে আরও কয়েকটি মিশন অনুসরন করে। এ ঘটনা নিয়ে ১৯৭১ সালের ১৯ এপ্রিল কলকাতার সকল পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় যা সারাবিশ্বে সাড়া ফেলে।


এ ক্যটাগরির আরো খবর..