× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

পিআইডি

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে মহান বিজয় দিবস উদ্‌যাপন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে মহান বিজয় দিবস উদ্‌যাপন

মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়।

সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে আজ সকালে কলকাতা উপহাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন। এরপর সকলের উপস্থিতিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানের সভাপতি, ভারপ্রাপ্ত উপহাইকমিশনারের বক্তব্য এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপের অনুষ্ঠানের সমাপ্তি হয়। দ্বিতীয় ধাপে বেলা ১১টার দিকে কলকাতার শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য উপহাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা সংবলিত একটি চিত্র অঙ্কন করেন। তৃতীয় ধাপে সন্ধ্যায় উপহাইকমিশনের পরিবারের সদস্য ও পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..