× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নিউজ ডেস্ক

করোনা সংক্রামণ প্রতিরোধে বেনাপোল বন্দর পরিদর্শন করেন জেলা প্রশাসক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
করোনা ভাইরাস

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ সম্প্রতি ভারতে করোনা ভাইরাস ও ওমিক্রন নামে সংক্রমণ বেড়ে যাওয়ায় বেনাপোল বন্দর পরিদর্শন  ও সংক্ষিপ্ত বৈঠক করেছেন যশোর জেলা প্রশাসক।

বৃহস্পতিবার বেলা ৫টার সময় জেলা প্রশাসক মোঃ তজিমুল ইসলাম খান ও যশোর জেলা সিভিল সার্জন আবু সাহিন সহ সরকারী উর্দ্ধতন কর্মকর্তারা বেনাপোল চেকপোষ্ট কাস্টমস ও নোম্যান্সল্যান্ড পরিদর্শন শেষে স্থল বন্দর বেনাপোল এর প্যাচেঞ্জার টার্মিনালে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নিয়ে বৈঠক করেন।
যশোর জেলা প্রশাসক তজিমুল ইসলাম খান বলেন, বেনাপোল বন্দর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ন প্রবেশদ্বার। এই পথ দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত করে। এবং ভারতীয় ট্রাক ড্রাইভাররা প্রবেশ করে। সকলে যেন মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে। বন্দর এলাকায় দায়িত্বপ্রাপ্ত সরকারী বেসরকারী সকল কর্মকর্তাদের এসব দেখার জন্য তিনি দিকনের্দশনা দেন।
সিভিল সার্জন আবু সাহিন বলেন, ভারত থেকে গত মঙ্গলবার ২ জন করোনা পজিটিভ যাত্রী দেশে ফেরত এসেছে এটা আমাদের কাম্য নয়। যেখানে করোনা পজিটিভ ধরা পড়বে সেখানে আইসোলেশনে থাকার কথা। নইলে এরা জীবানু ছড়াতে ছাড়তে আসবে। ভারতীয় ট্রাক চালক এবং পাসপোর্ট যাত্রীরা যাতে স্বাস্থ্য বিধি মেনে দেশে প্রবেশ করে সে ব্যপারে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন প্রকার ওমিক্রন এর মত সংক্রমণ যাতে দেশে পাসপোর্ট যাত্রীদের মাধ্যেমে প্রবেশ করতে না পারে সে দিকে গত বছরের মত বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ভারতের ট্রাক চালকরা যাতে অবাধে বাজারে প্রবেশ করতে না পারে সে দিকেও আমাদের সতর্ক থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, নাভারণ সার্কেল এ এসপি জুয়েল ইমরান, বেনাপোল বন্দর উপ-পরিচালক মামুন কবির তরফদার, শার্শা সহকারী কমিশনার (ভুমি) রাসনা শারমীন মিথি, বেনাপোল কাস্টমস এর ডেপুটি কমিশনার আব্দুল কাইয়ুম, নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইউসুফ আলী, বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান, ইমিগ্রেশন ওসি মোঃ রাজু বেনাপোল বিজিবি আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..