গত ২৪ ঘন্টায় ১৫০৭০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত ২৫১৯ ও মৃত ৫৪

গত ২৪ ঘন্টায় ১৫০৭০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত ২৫১৯ ও মৃত ৫৪

সারাদেশে গত ২৪ ঘন্টায় ৯২ টি পরীক্ষাগারে ১৫০৭০ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২৫১৯ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৮২ জনের। সুস্থ হয়েছেন ৩৪২৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ৭২৮ জন। মৃতের  সংখ্যা ৮ লাখ ২৩ হাজার ৯৮৭ জন। সুস্থ্য হয়েছে ১ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৯৬৪ জন। সারাবিশ্বে মৃত্যুর ৫ এবং সুস্থ্যতার হার ৯৫ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।