করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে -সমাজকল্যাণমন্ত্রী

করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে -সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, করোনা মহামারি মধ্যেও দেশের উন্নয়ন কর্মকান্ড স্তিমিত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃতে দেশের অগ্রযাত্রা অব্যাহত আছে। এই মহামারি মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।

মন্ত্রী আজ রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল মিলনায়তনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডায়াবেটিক সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নুরুজ্জামান আহমেদ  বলেন, চিকিৎসা জগতের কিংবদন্তী ডা. মোহাম্মদ ইব্রাহীম বারডেম প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ডায়াবেটিস রোগের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করেছিলেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কর্মকান্ড দেশের প্রতিটি উপজেলায় পৌঁছে দেওয়ার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বতমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সফলতা উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার চিকিৎসাখাতেও বৈপ্লবিক উন্নয়ন করেছে। দেশের প্রতিটি মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। করোনা মহামারি মোকাবিলায় সারাবিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখন আমাদের স্বাস্থ্যখাত অত্যন্ত সফলভাবে এ মহামারি মোকাবিলা করছে।

মন্ত্রী বলেন, ডায়াবেটিক রোগীদের চিকিৎসা নিশ্চিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় পূর্ণাঙ্গ ডায়াবেটিস হাসপাতাল নির্মিত হচ্ছে। ডায়াবেটিস রোগ একটি নীরব ঘাতক উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, এ রোগ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। তিনি ব্যাপক সচেতনতা তৈরি জন্য চলমান কর্মকান্ডকে আরো বেগবান করার আহ্বান জানান।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।