এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ড : ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। জানালেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তিনি এই তথ্য জানিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানান, এফ আর টাওয়ারের আগুনের সূত্রপাত কিভাবে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস ডিজি জানান, তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত তথ্য জানান যাবে। তিনি বলেন, এফ আর টাওয়ারে প্রচুর দাহ্য পদার্থ ছিল। ভবনের ভেতরে ডেকোরেশন করতে ফোম ও সিনথেটিক ফাইবার উপাদান ব্যবহার করা হয়েছে। এর কারণে প্রচুর ধোঁয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এফ আর টাওয়ারের ৯তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত ১৯ হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন ৭০ জন। সব নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।